‘হঠাৎ করে ব্রেকআপ করে দেব, এমন হতে চাই…’- চাহালের বান্ধবীর কথা শুনে ‘থ’ নেটিজেনরা!

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার ডিভোর্সের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে দুবাই স্টেডিয়ামে এক নতুন সুন্দরী তরুণীর সঙ্গে ক্যামেরাবন্দি হন চাহাল। ব্যস, মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি।

নেটিজেনদের এখন একটাই প্রশ্ন— কে এই রহস্যময়ী তরুণী? চাহালের সঙ্গে তাঁর কী সম্পর্ক?যাঁকে এতদিন কেউ চিনতেন না, তিনিই এখন চর্চার কেন্দ্রে। জানা যাচ্ছে, এই তরুণীর নাম আরজে মহওয়াশ। তিনি একাধারে ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রেডিও জকি। মূলত প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা লাখের কাছাকাছি, এবং তিনি নানা মজার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন বহুবার। নারী স্বাধীনতা, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করতেও দেখা গেছে তাঁকে।

সম্প্রতি মহওয়াশের দুটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁর কথাবার্তা যেন চাহালের বর্তমান পরিস্থিতির সঙ্গেই মিলে যাচ্ছে!

প্রথম ভিডিওতে তিনি বলেন, ‘মেয়েদের বডি ওয়ালা ছেলেদের থেকে রোগা-পাতলা ছেলেই বেশি পছন্দ।’ নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি চাহালের জন্যই বলা!

আরও একটি ভিডিয়োতে তাঁকে কথায় কথায় ব্রেকআপ নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিয়োর বিষয়বস্তু ছিল, ‘কী করে লোকজন নিজে নিজেই ব্রেকআপ করে দেয়?’ মহওয়াশকে বলতে শোনা যায়, ‘কিছু লোকজন হঠাৎ করেই ব্রেকআপ করে দেয়। মানে একদিন ব্রেকআপ বলল, আর পরদিন থেকেই নো মেসেজেস। হয়ে গেল ব্রেকআপ। আমি যখন এর আগে ১০বার ব্রেকআপ করেছি, তখন কেন এই ফর্মুলা ব্যবহার করিনি! ১১ বার যখন করব, তখন তো ছেলেরা আমাকে সিরিয়ালি গ্রহণ করাই ছেড়ে দেবে। ওরা লোকজনকে এক্কেবারে ক্যানসারের মতো বাদ দিয়ে যায়। আমার ব্রেকআপের পর জানি না কেন অন-অফ, অন-অফ হতে থাকে। লোকজনের সম্পর্ক যতদিন না টেকে, ওমনি আমার ৬ মাস অন্তর অন-অফ হতে থাকে। কতবার তো আমি শুধুমাত্র গসিপের জন্যই ব্রেকআপ করেছি….।’

তবে চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি মহওয়াশ বা চাহালের তরফে। এটি নিছকই কাকতালীয়, না কি সত্যিই নতুন কোনো সম্পর্ক গড়ে উঠছে— সেটাই এখন দেখার বিষয়!
ভিডিয়োটি দেখেুন এই লিঙ্কে ক্লিক করে….

https://www.instagram.com/reel/DHBStgahPwk/?igsh=MWk2Y3FzNXpjd2Z3eg%3D%3D