ধনশ্রীর সঙ্গে ডিভোর্স বিতর্কের মাঝেই অন্য সুন্দরীর সঙ্গে চাহাল! কে এই রহস্যময়ী নারী?

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার ডিভোর্সের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে দুবাই স্টেডিয়ামে এক নতুন সুন্দরী তরুণীর সঙ্গে ক্যামেরাবন্দি হন চাহাল। ব্যস, মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি।
নেটিজেনদের এখন একটাই প্রশ্ন— কে এই রহস্যময়ী তরুণী? চাহালের সঙ্গে তাঁর কী সম্পর্ক?যাঁকে এতদিন কেউ চিনতেন না, তিনিই এখন চর্চার কেন্দ্রে। জানা যাচ্ছে, এই তরুণীর নাম আরজে মহওয়াশ। তিনি একাধারে ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রেডিও জকি। মূলত প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা লাখের কাছাকাছি, এবং তিনি নানা মজার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন বহুবার। নারী স্বাধীনতা, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করতেও দেখা গেছে তাঁকে।
সম্প্রতি মহওয়াশের দুটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁর কথাবার্তা যেন চাহালের বর্তমান পরিস্থিতির সঙ্গেই মিলে যাচ্ছে!
প্রথম ভিডিওতে তিনি বলেন, ‘মেয়েদের বডি ওয়ালা ছেলেদের থেকে রোগা-পাতলা ছেলেই বেশি পছন্দ।’ নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি চাহালের জন্যই বলা!
দ্বিতীয় ভিডিওতে মহওয়াশ ব্রেকআপ নিয়ে কথা বলেছেন। তিনি মজার ছলে বলেন, ‘লোকজন ব্রেকআপ করে একেবারে ক্যানসারের মতো বাদ দিয়ে দেয়। আমি যখন এর আগে ১০ বার ব্রেকআপ করেছি, তখন কেন এই ফর্মুলা ব্যবহার করিনি!’
জানা যাচ্ছে, তিনি এতটাই জনপ্রিয় যে, ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শো এবং কয়েকটি বলিউড ফিল্মের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন!
তবে চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি মহওয়াশ বা চাহালের তরফে। এটি নিছকই কাকতালীয়, না কি সত্যিই নতুন কোনো সম্পর্ক গড়ে উঠছে— সেটাই এখন দেখার বিষয়!