দেড় হাজার কোটির গড়মিল এই ব্যাঙ্কে! খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত লক্ষ লক্ষ গ্রাহকের

গত দু’দিনে ১০ শতাংশ পতনের পর মঙ্গলবার ফের ধস নামল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে। শেয়ার বাজার খোলার আগেই এই ধাক্কার সংকেত মিলেছিল আন্তর্জাতিক বাজার থেকে।

মঙ্গলবার সকাল ১১:৪৫ নাগাদ ২৩% পতন হয়ে ৬৯৩ টাকায় নেমে আসে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম। মূলত তিনটি কারণকে সামনে আনছেন বিশেষজ্ঞরা—

ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপালিয়ার মেয়াদ এক বছরের জন্যই বাড়ানো হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্যাঙ্কের অভ্যন্তরীণ ডেরিভেটিভ অ্যাকাউন্টে গাফিলতির অভিযোগ উঠেছে। এতে প্রায় ১,৫০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিশ্ববাজারে অস্থিরতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রেড-যুদ্ধ’ নিয়ে দেওয়া মন্তব্যের পর থেকেই ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন, যার প্রভাব ভারতীয় বাজারেও পড়েছে।

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ আর্থিক গাফিলতির তদন্ত করতে বহিরাগত সংস্থাকে নিয়োগ করা হয়েছে। তবে বিনিয়োগকারীদের আশঙ্কা কাটাতে ব্যাঙ্কের তরফে এখনো কোনো আশ্বাসবাণী আসেনি।

এদিকে, ভারতীয় শেয়ার বাজারে সেনসেক্স তুলনামূলক স্থিতিশীল থাকলেও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি ব্যাঙ্কের আর্থিক গাফিলতি সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শেয়ারের দর আরও কমতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগ করার আগে এখন সতর্ক থাকা উচিত।