“যদি ভারত লাহোরে চ্যাম্পিয়ন হতো, তাহলে…”- অক্ষেপের কথা জানালেন জাদেজা

বিশেষ কারণে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় হাইব্রিড মডেলে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি। ফলে টুর্নামেন্টের ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় দুবাইয়ে, আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে।
রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে মিনি বিশ্বকাপ জেতে ভারত। এরপরই প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা জানান, যদি ভারত লাহোরে চ্যাম্পিয়ন হতো, তাহলে সেটাই হতো ক্রিকেটের আসল জয়।
স্পোর্টস সেন্ট্রালের ‘দ্য ড্রেসিংরুম’ শোয়ে ফাইনালের পর ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসদের সঙ্গে আলোচনায় বসেন অজয়। তিনি বলেন,”শুধু আতিথেয়তাই নয়, পাকিস্তানের দর্শকদের নিয়েও ক্রিকেটাররা অপ্লুত।”পাকিস্তানের মানুষ প্রচুর সংখ্যায় স্টেডিয়ামে আসেন, এমনকি তাঁদের দল প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও। এটা সত্যিই দারুণ ব্যাপার।”
এরপরই জাদেজা বলেন, “আমি ভারতীয়, তাই চাই ভারতই চ্যাম্পিয়ন হোক। কিন্তু যদি লাহোরে ভারত ট্রফি জিতত, তাহলে সেটাই হতো সবার জয়। কারণ, ক্রিকেট মাঠের বাইরেও এটির একটি বড় তাৎপর্য থাকত।”
যদিও বাস্তবে তা হয়নি, তবে এই বক্তব্যে অনেকেই একমত যে, ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতিতে ক্রিকেট বড় ভূমিকা রাখতে পারে।