ললিত মোদীর পাসপোর্ট হল বাতিল, ভানাটু সরকারের চমকে দেওয়া সিদ্ধান্ত

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্রতিষ্ঠাতা ললিত মোদীকে নতুন করে বিপাকে ফেলেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাটু। সম্প্রতি ভানাটুর নাগরিকত্ব পাওয়ার পর ললিত মোদী ভারতীয় পাসপোর্ট ফেরত দিতে লন্ডনের ভারতীয় হাইকমিশনে আবেদন করেছিলেন। কিন্তু এর মধ্যেই ভানাটুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট দেশের নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির্দেশ দেন।

ভানাটুর প্রধানমন্ত্রী এক সরকারি বিবৃতিতে জানান, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই সিদ্ধান্তে ললিত মোদীর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত ৭ মার্চ লন্ডনের ভারতীয় দূতাবাসে তিনি ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন করেছিলেন, কিন্তু ভানাটুর এই সিদ্ধান্তে তিনি এখন নাগরিকত্বহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

ললিত মোদীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আইপিএলের শীর্ষপদে থাকাকালীন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জড়িয়ে পড়েন। ২০১০ সালে এই অভিযোগের পর তিনি দেশ ছেড়ে লন্ডনে চলে যান। গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত চালালেও তাঁর নাগাল পাওয়া যায়নি।

ললিত মোদীর পাসপোর্ট বাতিল, ভানাটু সরকারের চমকদার সিদ্ধান্ত
(এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমেও আলোচনা চলছে, তবে পোস্টগুলি সরাসরি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। মতামত ও তথ্য সংশ্লিষ্ট ব্যবহারকারীর ব্যক্তিগত মতামত।)