‘ললিপপ লাগেলু’ -চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ব্যস্ত সামি, তুমুল নাচ প্রাক্তন স্ত্রী হাসিনের!

কবে হোলি?—এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে হঠাৎ করেই। আর এর কারণ মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের এক ভাইরাল ভিডিও।

এ বছর হোলি ১৪ মার্চ, অথচ তার আগেই রঙের উৎসবে মেতে উঠলেন হাসিন। শুধু তাই নয়, জনপ্রিয় ভোজপুরী গান ‘ললিপপ লাগেলু’-র তালে তাল মিলিয়ে নাচতে দেখা গেল তাঁকে। ৮ মার্চ নিজের ফেসবুকে একটি রিলস শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, প্রথমে দু’জন মেয়ে হাসিনের গালে আবির মাখিয়ে দিচ্ছেন, তিনিও পাল্টা তাঁদের রঙ লাগাচ্ছেন। এরপর আবির হাতে হাজির ছোট্ট আইরা, সামি ও হাসিনের একমাত্র মেয়ে। মা-মেয়ের সঙ্গে আরও দুই সঙ্গীর মিলিত নাচে জমে ওঠে মুহূর্তটি।

এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, আবার কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। তবে হাসিন যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়, তা তাঁর ফলোয়ার সংখ্যাই প্রমাণ করে। ফেসবুকে তাঁর ফলোয়ার্স ৬৪ হাজার, আর ইনস্টাগ্রামে ৩ লাখ ৯ হাজারের বেশি।ভিডিয়োর লিঙ্ক- https://www.facebook.com/reel/1042731617677379

প্রসঙ্গত, হাসিন জাহান মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন, যা নিয়ে বিতর্কও কম হয় না। তবে এ বার হোলির আগেই রঙের উৎসবে মাতার বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।