সোনার দামে বড় আপডেট, আজ কত টাকা কমল দাম? জেনেনিন মধ্যবিত্তরা

ফাল্গুন মাস মানেই বিয়ের মরশুম, আর বিয়ের মরশুম মানেই কেনাকাটার ধুম। তবে এই সময় সোনা ও রুপোর ক্রমবর্ধমান দাম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেক ক্রেতা। বছরের শুরুতেই সোনার দাম ৮০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল, এমনকি বছরের শেষে এই দাম ১ লক্ষ টাকা ছুঁতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে মার্চের এক সপ্তাহ কাটতেই কিছুটা স্বস্তি মিলেছে। সামান্য হলেও কমেছে সোনা ও রুপোর দাম।

২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট সোনার ১ গ্রাম বর্তমানে ৮,০৩৯ টাকায় বিক্রি হচ্ছে।
১০ গ্রাম সোনার দাম ৮০,৩৯০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৮,০৩,৯০০ টাকা।
একদিনে ১০০ টাকা কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট সোনার ১ গ্রাম বর্তমানে ৮,৭৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
১০ গ্রাম সোনার দাম ৮৭,৭১০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৮,৭৭,০০০ টাকা।
এখানেও একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেট সোনার ১ গ্রাম বর্তমানে ৬,৫৭৭ টাকায় বিক্রি হচ্ছে।
১০ গ্রাম সোনার দাম ৬৫,৭৭০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৬,৫৭,৭০০ টাকা।
একদিনে ১০০ টাকা কমেছে।

রুপোর দাম

সোনার দামের পাশাপাশি রুপোর দামেও সামান্য পতন হয়েছে।
১০০ গ্রাম রুপোর দাম বর্তমানে ৯,৯০০ টাকা।
১ কেজি রুপোর দাম ৯৯,০০০ টাকা।
একদিনে ১০০ টাকা দাম কমেছে।

বিয়ের মরশুমে এই সামান্য দাম কমার খবর ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে বাজারের চাহিদার ওপর নির্ভর করেই দামের ওঠানামা হবে।