মার্চ মাসে চার দিনের টানা ছুটি! রাজ্যে খুশির হাওয়া, বিশেষ ছুটির দিন জানলে চমকে যাবেন!
March 7, 2025

মার্চে রাজ্য সরকারি কর্মীদের জন্য একসঙ্গে ৪ দিনের ছুটির দারুণ সুযোগ! ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত টানা ছুটি পাওয়া যাবে। ১৪ তারিখে দোল পূর্ণিমা, ১৫ তারিখে হোলি এবং ১৬ তারিখ রবিবার—এইভাবে একে অপরের সঙ্গে মিলিয়ে ৪ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন কর্মীরা।
কর্মীরা চাইলে ১৩ তারিখে একদিনের ছুটি নিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারেন। এই সময়ে পরিবার নিয়ে ছোট্ট ভ্রমণে বেরোনোর বা কিছুটা বিশ্রাম নেবার সেরা সময়।