রহস্যময় রোগে ১৩ জনের মৃত্যু! স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও চিন্তিত
March 7, 2025

প্রথমে কাশি, তারপর বুকে ব্যথা এবং কিছুদিনের মধ্যেই মৃত্যু। জম্মু কাশ্মীর, রাজস্থান, এবং এখন ছত্তীসগড়েও এক রহস্যজনক রোগে মৃত্যুর মিছিল! ছত্তীসগড়ের মাওবাদী প্রভাবিত সুকমা জেলার একটি প্রত্যন্ত গ্রামে গত একমাসে অন্তত ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই রহস্যজনক রোগের কারণ নিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও চিন্তিত।
২০২৩ সালের ডিসেম্বর মাসে জম্মু কাশ্মীরের বাতহাল গ্রামে এক মাসে ১৭ জনের মৃত্যু ঘটলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় এলাকায় বিধিনিষেধ জারি করতে বাধ্য হয় প্রশাসন। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, আক্রান্ত পরিবারগুলিকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয় এবং সেনাবাহিনীও হস্তক্ষেপ করে। এখন প্রশ্ন উঠছে, কীভাবে এই রহস্যময় রোগ ছড়াচ্ছে, আর তার কারণ কী?