লোকাল ট্রেনের টিকিট কাউন্টারে দিতে হবে না লম্বা লাইন, UTS অ্যাপের মাধ্যমে সহজে কাটুন টিকিট

লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করা যাত্রীদের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল নিয়মিত টিকিট কাটা। বিশেষ করে অফিস টাইমে, লোকাল ট্রেনের টিকিট কাউন্টারে লম্বা লাইন ও মারাত্মক ভিড় অনেক সময় যাত্রীর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার, বিনা টিকিটে ট্রেনে উঠলে জরিমানা হয়ে যায়। কিন্তু এখন একটি সহজ উপায় আসছে যাত্রীর সুবিধায় – UTS অ্যাপ।

UTS (Unreserved Ticketing System) একটি অনলাইন টিকিটিং সিস্টেম, যা যাত্রীদের জন্য লোকাল ট্রেনের টিকিট কাটা আরও সহজ করে তুলেছে। এই অ্যাপের মাধ্যমে, যাত্রীরা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে, ঘরেই বসে অনলাইনে টিকিট কাটতে পারেন।

কাউন্টারে দাঁড়ানো নয়: UTS অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, যাত্রীদের আর টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। যাত্রীগণ নিজেদের ফোনে অ্যাপটি ব্যবহার করে সহজেই টিকিট বুকিং করতে পারেন।

সহজ ইন্টারফেস: অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজ, ফলে যাত্রীরা খুব সহজেই নিজেদের গন্তব্য নির্বাচন করে টিকিট কেটে নিতে পারেন।

অনলাইন পেমেন্ট: টিকিট বুকিংয়ের জন্য সশরীরে কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হয় না। অ্যাপের মাধ্যমে সরাসরি অনলাইনে পেমেন্ট করা যায়।

আগে UTS অ্যাপের মাধ্যমে শুধুমাত্র একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে টিকিট কাটার সুযোগ ছিল। সাব-আর্বান বা শহরের উপকণ্ঠে চলা ট্রেনের জন্য সর্বোচ্চ সীমা ছিল ২০ কিলোমিটার এবং অন্যান্য নন-সাব-আর্বান ট্রেনের জন্য ৫০ কিলোমিটার। তবে, বর্তমানে এই সীমা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, যাত্রীরা আর কোনো দূরত্বের সীমার মধ্যে আবদ্ধ থাকবেন না। এখন থেকে যেকোনো দূরত্বের ট্রেনের টিকিট অনলাইনে UTS অ্যাপের মাধ্যমে কাটা যাবে।

অতএব, যদি আপনি প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন এবং কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে বিরক্ত হন, তাহলে UTS অ্যাপ আপনার জন্য একটি চমৎকার বিকল্প। এটি আপনার যাত্রা সহজ ও আরামদায়ক করতে সহায়তা করবে এবং আপনাকে জরিমানা থেকে বাঁচাতে সাহায্য করবে।