OMG! মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, ভয়ে চিৎকার করে উঠলো যাত্রীরা

৩৫ হাজার ফুট উঁচু দিয়ে চলছিল বিমান। এমন সময় মাঝ আকাশেই ওই বিমানের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। এতে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। ওই সময় তারা চিৎকারও করতে থাকেন। তবে কেবিন ক্রু ও অন্যরা মিলে ওই ব্যক্তিকে আটকাতে সমর্থ হন। এরপর ফ্লাইটের বাকিটা সময় তার দুই হাত পেছন থেকে বেঁধে রাখা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইট ৭০১ এ ঘটে এ ঘটনা। বিমানটি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার বারাজাস বিমানবন্দরে যাচ্ছিল। যখন বিমানে এই বিশঙ্খলা চলছিল। তখন এটি আটলান্টিক মহাসাগরের ওপরে ছিল।
A chaotic situation on board a Plus Ultra flight 701 took place when a passenger tried to open the plane's door mid-flight between Madrid, Spain and Maiquetía, Venezuela on March 1, 2025.
The rapid intervention of the crew, supported by other passengers, managed to stop the… pic.twitter.com/UyZ0rjjCLt
— FL360aero (@fl360aero) March 3, 2025
একজন যাত্রী জানিয়েছেন, ওই যাত্রী হঠাৎ করে তার আসন থেকে লাফ দিয়ে ওঠে দাঁড়ান এবং বিমানের দরজা টানাটানি শুরু করেন। ওই সময় অন্য যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। আর কয়েকজন কেবিন ক্রুদের সঙ্গে ওই যাত্রীকে নিবৃত করতে যান।
প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যাত্রী প্রথমে অদ্ভুত আচরণ করছিলেন। এছাড়া চিৎকার করে পাশের যাত্রীকে বিরক্ত করছিলেন। তখন তাকে অন্য একটি আসনে বসানো হয়। এর কিছুক্ষণ পর তিনি নিজ আসন থেকে ওঠে গিয়ে বিমানের দরজা খুলতে যান। ওই সময় তাকে বাধা দিতে গিয়ে এক ক্রু আহত হন। তিনি এতটাই আহত হয়েছেন যে তাকে আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
সূত্র: গালফ নিউজ