চিতার ভস্মে রঙের উৎসব! মহাশ্মশানের মাশান হোলিতে এবার মহিলাদের প্রবেশে বিধিনিষেধ
March 5, 2025

বারাণসীর মনিকর্ণিকা ঘাটে (Manikarnika Ghat) অনুষ্ঠিত বিখ্যাত মাসান হোলিতে (Masan Holi) এবার মহিলাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহাশ্মশানে চিতা ভস্ম দিয়ে যে হোলি উদযাপিত হয়, সেখানে এবার মহিলারা উপস্থিত থাকতে পারবেন না। তবে দূর থেকে তাঁরা এই অনন্য উৎসব প্রত্যক্ষ করতে পারবেন— হয়তো গঙ্গার বুকে নৌকায় চড়ে, কিংবা আশপাশের বাড়ির ছাদ ও জানলা থেকে।
শ্মশান হোলিতে প্রচুর মানুষের সমাগম হয়, পাশাপাশি নানা অপ্রীতিকর ঘটনাও ঘটে বলে জানাচ্ছে মহাশ্মশান নাথ মন্দির কর্তৃপক্ষ। সেই কারণেই এবার মহিলাদের সরাসরি অংশগ্রহণে বিধিনিষেধ জারি করা হয়েছে। ১১ মার্চ, বারাণসীর মনিকর্ণিকা ঘাটে অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী মাসান হোলি, যেখানে শ্মশানের চিতা ভস্মেই রঙের উৎসব পালন করেন সাধু ও ভক্তরা।