BigNews: অনুব্রত কে ভর্তি নিলো না SSKM , বাড়িতে থেকেই দিলো চিকিৎসার নির্দেশ

আজ এসএসকেএম হাসপাতাল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ভর্তি নিলো না। SSKM এর ৭ সদস্যের এক মেডিকেল টিম জানিয়েছে যে অনুব্রত মণ্ডলের হাসপাতালে থাকার প্রয়োজন নেই। বাড়িতে থেকেই তার চিকিৎসা চালানো সম্ভব। তবে এখনো হাসপাতাল থেকে বেরোননি তৃণমূলের এই দাপুটে নেতা।
আপাতত SSKM হাসপাতালের ২১৬ নম্বর ঘরেই রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে এবার তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে যান কিনা এখন তাই দেখার অপেক্ষায় রয়েছেন রাজনৌতিক মহল থেকে শুরু করে বাংলার মানুষ।
প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।