BigNews: পার্থ চ্যাটার্জির পর, ED র তালিকায় এবার ফিরহাদ -মদন -ব্রাত্য

পার্থ চ্যাটার্জির পর এবার এদর নজরে রয়েছে রাজ্যের ১৯ জন মন্ত্রী ও বিধায়ক।জানাগেছে কলকাতা -হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে তাদের বিরুধ্যে শুরু হয়েছে তদন্ত।

সেই তালিকায় রয়েছেন শোভন চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, অর্জুন সিং, গৌতম দেব ,ইকবাল আহমেদ, ফিরহাদ হাকিম ,স্বর্ণকমল সাহা, ব্রাত্য বসু ,এরূপ রায় , জাভেদ খান, অমিত মিত্র ,রাজ্জাক মোল্লা, সুব্রত মুখার্জি ও সব্যসাচী দত্ত।

প্রসঙ্গত, দুর্নীতির দায়ে ED র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর তাই নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। আর এবার বাকি মন্ত্রী ও বিধায়কদের বিরুধ্যে তদন্ত করে ED যদি কোনো ফের রাঘব বোয়াল পায় তাহলে ফের আরও একবার সরগরম হয়ে পড়বে বাংলার রাজনীতি।