BigNews: অনুব্রতর গাড়িতে নেই আর নীল বাতি, হাইকোর্টের নির্দেশ হলো পালন

আজ অনুব্রত মণ্ডল নিজের শারীরিক অসুস্থতার সমস্যা নিয়ে প্রবেশ করলেন এসএসকেমে। আজই তার ছিল গরু পাচার কান্ডে সিবিআই জেরার দিন তবে আজই তিনি শারীরিক অসুস্থর কারণ দেখিয়ে সিবিআই জেরা এড়িয়ে প্রবেশ করলেন এসএসকেমে।

আজ সোমবার নিজের পরিচিত কালো গাড়িতে হাসপাতালে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। তবে তার গাড়ি ও তার মধ্যে ছিলোনা সেই পুরোনো মেজাজ। কারণ আদালতের নির্দেশেই খুলে ফেলা হয়েছে অনুব্রত মন্ডলের গাড়ির নীলবাতি। আর সেই ইস্যু নিয়েই অনুব্রত ও তৃণমূলকে বার্তা দিতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলের নেতারা।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।