BigNews: গরু পাচার কান্ডে চার্জশিট পেশ, জেনেনিন রয়েছে কাদের কাদের নাম ?

আজ সিবিআই জন্ম দিলো সাপ্লিমেন্টারি চার্জশিট। আর এরফলে আরও একবার বেড়ে গেলো বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের চাপ। সোমবার আদালতে পেশ করা ওই চার্জশিটে রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নাম।
এছাড়াও সিবিআইয়ের পেশ করা চার্জশিটে রয়েছে বিকাশ মিশ্র ও আব্দুল লতিফের নাম। তবে এখানেই শেষ নয় তাদের তদন্ত আরও চলবে বলে জানিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, সিবিআইয়ের নজরে পড়েছে এবার অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ৬ মামার সম্পত্তি। গরুপাচার কান্ডে সায়গলের ৬ মামলা তলব করেছে সিবিআই। আজ ৬ মামার মধ্যে ৩ মামা হাজিরা দেন নিজাম প্যালেসে।
অনুব্রতের দেহরক্ষীর ৩ মামাকে সিবিআই ২ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন সায়গলের এক মামা। বাকি ২ মামার তরফ থেকে কোনও উত্তর আসেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।