“যেখানে প্রেম রয়েছে, সেখানে শারীরিক সম্পর্ক থাকবে না কেন?” শাহরুখ-রানিকে নিয়ে বিস্ফোরক করণ

বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। তাঁদের রোম্যান্স একাধিক ছবিতে দর্শকদের মুগ্ধ করেছে। কিন্তু একবার এই জুটির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বড়সড় বিতর্কের সম্মুখীন হয়েছিলেন করণ জোহর।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের অন্যতম সাহসী ছবি ‘কাভি আলভিদা না ক্যাহেনা’। ছবির গল্প ছিল পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে। একদিকে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের অসম্পূর্ণ দাম্পত্য জীবন, অন্যদিকে নতুন প্রেমের খোঁজ— এই গল্প বলিউডের প্রচলিত ট্রেন্ডের থেকে আলাদা ছিল।
এই ছবির মাধ্যমে শাহরুখ-রানির ঘনিষ্ঠ দৃশ্যও তুলে ধরেন করণ। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।
স্বয়ং আদিত্য চোপড়া করণ জোহরকে ফোন করে সাবধান করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন—“শাহরুখ-রানির এই সম্পর্ক দর্শক গ্রহণ করবে তো?”করণের উত্তর ছিল সরাসরি—“যেখানে প্রেম রয়েছে, সেখানে শারীরিক সম্পর্ক থাকবে না কেন?”দুজনের মধ্যে ফোনে দীর্ঘ তর্ক চলে। করণ জোহর দৃঢ়ভাবে তাঁর সিদ্ধান্তে স্থির ছিলেন, কিন্তু পরে তিনি দৃশ্যগুলিকে খানিকটা সংযত করেন।
ছবিতে শাহরুখ ও রানির মধ্যে পরকীয়া সম্পর্ক দেখানো হয়েছিল। যা দর্শকদের মধ্যে আলোড়ন তোলে। অনেকে ছবির গল্পের সাহসী উপস্থাপনার প্রশংসা করেন, আবার অনেকে সমালোচনায় মুখর হন।
তবে শেষ পর্যন্ত করণ জোহর ছবির ভারসাম্য বজায় রাখেন, কারণ গল্পের শেষে অনুতাপের জায়গা দেখানো হয়। যদিও শাহরুখ-রানির এতটা ঘনিষ্ঠতা আগে কোনও ছবিতে দেখা যায়নি, তাই দর্শকদের কৌতূহল এবং বিতর্ক দুটোই ছিল তুঙ্গে।
‘কাভি আলভিদা না ক্যাহেনা’ শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং সম্পর্কের নতুন সংজ্ঞা তৈরি করেছিল। করণ জোহরের এই সিদ্ধান্ত বলিউডে প্রেমের গল্প বলার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছিল।
এখন, বছর ১৮ পরেও এই ছবি নিয়ে চর্চা থামেনি!