‘হাফপ্যান্ট’ পরে খেলবে মুসলিম মেয়ে, সমাজের নিন্দার জবাব দিলেন চ্যাম্পিয়ন কন্যা
August 8, 2022

কমন ওয়েলথ গেমসে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নিখাত জারিন। দেশগজুড়ে তাকে জানানো হচ্ছে অভিনন্দন। তবে তার এই বিজয়ী হওয়ার যাত্রাপথ মোটেই সহজ ছিল না। রক্ষণশীল এক মুসলিম পরিবারে বড় হয়েছেন এই ভারতীয় কন্যা।
খেলতে গেলে পড়তে হবে হাফ প্যান্ট ও গেঞ্জি যা নিয়ে সমাজের কাছে শুনতে হতো বিভিন্ন কটু কথা। পরিবার ও আত্মীয় সজনের লোকেরাই নিন্দা করতো তার। আর এই নিয়ে তার পরিবার ও আত্মীয়কে ভোগ করতে হয় বাধাবিপত্তি। তবে এই লড়াইয়ে সবসময় তার পাশে ছিলেন বাবা ও মা।
মা পারভীন সুলতান ও প্রাক্তন ফুটবলার ও ক্রিকেটার মোহাম্মদ জামিল তার মেয়ের জন্য ছেড়ে দিয়ে আসেন সৌদি আরবের বড় চাকরি। আর এতো ত্যাগ শেষে মেয়ের সাফল্যে খুশি তার বাবা -মা। কারণ তাদের সমস্ত বাধা বিপত্তি পাশ কাটিয়ে এসেছে বড় এই সাফল্য। তাদের সোনার এই মেয়েকে দেশজুড়ে জানানো হচ্ছে শুভেচ্ছা।