OMG! প্রতিদিনই হাজার টাকা করে দামি হচ্ছে সোনা, বিয়ের মরশুমে চিন্তায় ক্রেতা-দোকানি

পাকা সোনার কথা ভুলে যান, এখন সস্তার ১৮ ক্যারেটও দামি হয়ে উঠছে। সোনার দাম লাগাতার বেড়েই চলেছে। আজ, সোমবারও সোনার দামে বৃদ্ধি দেখা গেছে। শুধু সোনা নয়, রুপোর দামও বেড়েছে। মাসের শেষে এই দাম বৃদ্ধি দোকানিদের চিন্তায় ফেলেছে। সামনেই রয়েছে বিয়ের মরশুম। শেষ মুহূর্তে যারা সোনার গহনা কিনতে ব্যস্ত, তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই।

সস্তায় সোনা কিনতে চাইলে এখন ভরসা ১৮ ক্যারেটের গহনা। সাধারণত ২২ ক্যারেটে সোনার গহনা তৈরি হলেও, ১৪ ও ১৮ ক্যারেটে হালকা ওজনের গহনা পাওয়া যায়, যার দাম অনেকটাই কম। তবে বাজারে দাম বৃদ্ধির এই ধারা দেখে ক্রেতা-বিক্রেতা সবাই উদ্বিগ্ন। আজকের সোনা ও রুপোর দর জেনে নিন—

২২ ক্যারেট সোনার দাম
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৮,০৫৫ টাকা। ১০ গ্রামের দাম ৮০,৫৫০ টাকা এবং ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৮,০৫,৫০০ টাকা। গত একদিনেই এর দাম বেড়েছে ১,০০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৮,৭৮৭ টাকা। ১০ গ্রামের দাম ৮৭,৮৭০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৮,৭৮,৭০০ টাকা। এখানেও একদিনে ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

১৮ ক্যারেট সোনার দাম
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬,৫৯১ টাকা। ১০ গ্রামের দাম ৬৫,৯১০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৬,৫৮,২০০ টাকা। গত একদিনে ১৮ ক্যারেটের দাম বেড়েছে ৯০০ টাকা।

রুপোর দাম
সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ১০,১০০ টাকা এবং ১ কেজির দাম ১,০০,৫০০ টাকা। একদিনে রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।

বিয়ের মরশুমের আগে এই দাম বৃদ্ধি বাজারে অস্থিরতা তৈরি করেছে। দোকানিরা জানাচ্ছেন, ক্রেতারা এখন কম দামি বিকল্পের দিকে ঝুঁকছেন। তবে ১৮ ক্যারেটের গহনার দামও যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জন্য সোনা কেনা ক্রমশ কঠিন হয়ে উঠছে।