বিশেষ: বন্দে ভারতের সম্পূর্ণ কোচই বুক করতে চান? জেনেনিন কত টাকা নেবে রেল?

ভারতের রেলপথে গত কয়েক বছরে আলোড়ন তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই আধুনিক সেমি-বুলেট ট্রেন প্রতি ঘণ্টায় ১৬০-২০০ কিমি গতিবেগে চলতে সক্ষম। অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের টিকিটের চাহিদা অনেক বেশি, যার ফলে একাধিক রুটে দীর্ঘ ওয়েটিং লিস্ট দেখা যায়।

তবে, অনেকেই জানেন না যে অন্যান্য সাধারণ ট্রেনের মতো বন্দে ভারত এক্সপ্রেসেও বিশেষ কোনও কোচ বা পুরো কোচ বুকিংয়ের সুবিধা রয়েছে। জেনে নিন কীভাবে এই বুকিং করা সম্ভব।

কীভাবে কোচ বা পুরো ট্রেন বুক করবেন?

বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ কোনও কোচ বা সম্পূর্ণ ট্রেন বুক করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ধাপসমূহ:

IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইটে (ftr.irctc.co.in) যেতে হবে।

সেখানে গিয়ে FTR পরিষেবা (Full Tariff Rate Service) অপশন নির্বাচন করতে হবে।

এরপর বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করতে হবে।

প্রয়োজনীয় চার্জ ও সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার পর বুকিং নিশ্চিত হবে।

FTR বুকিং-এর শর্তাবলী

ট্রিপের তারিখের কমপক্ষে ৩০ দিন আগে এবং সর্বোচ্চ ৬ মাস আগে বুকিং করতে হবে।

সম্পূর্ণ কোচ বা ট্রেন বুক করতে হলে ৩০-৪০% অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

বুকিংয়ের সময় সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, যা ফেরতযোগ্য।

বন্দে ভারত এক্সপ্রেসে পুরো কোচ বুকিং চার্জ

এক কোচ বুকিংয়ের জন্য ৫০,০০০ টাকা চার্জ প্রযোজ্য।

সম্পূর্ণ ট্রেন বুকিংয়ের জন্য ন্যূনতম ১৮টি কোচ বুক করতে হবে।

১৮টি কোচের জন্য আনুমানিক ৯ লাখ টাকা খরচ হবে।

এছাড়াও, ৩টি SLR কোচের জন্য আলাদা চার্জ দিতে হবে।

বুকিং বাতিলের নিয়ম

সফরের দু’দিন আগেও সম্পূর্ণ কোচ বুকিং বাতিল করা সম্ভব।

যদি সফর ৭ দিনের বেশি হয়, তাহলে প্রতি কোচের জন্য ১০,০০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

বন্দে ভারত এক্সপ্রেসের কোচ বুকিং সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় রেল বা IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।