T-20 ম্যাচের নেতৃত্রে হার্দিক, বিশ্রামে আছে রোহিত, দলে কে কে খেলছে জানুন ?

২০২২ সালে আয়োজিত এশিয়া কাপ টুর্নামেন্টে কাল ভারত তার এশিয়াকে কাপের টিম নির্বাচিত করবে। এই নির্বাচনের আগে অনেক তরুণ ক্রিকেটের তার প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে , ওয়েস্ট ইন্ডাস ও ভারতের T -20 ম্যাচ সিরিজে। ওয়েস্ট ইন্ডাস ও ভারতের পঞ্চম T- 20 ম্যাচে বিশ্রাম দেওয়া হয় রোহিত শর্মা সহ ইনফর্ম ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও বেস্ট বোলার ভবনেশ্বের কুমারকে। রোহিতের বিশ্রামের কারণে টিমের ক্যাপ্টেনের দায়িত্বও দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক । হার্দিকের এই টিমে এক্সপিরিয়েন্স প্লেয়ার এর পরিবর্তে সুযোগ পায় অনেক তরুণ প্লেয়ার । ভারতের এই ম্যাচে রোহিত , সূর্যকুমার , ভবনেশ্বের এর বদলে আসে ঈশান কিষান , শ্রেয়স আইয়ার , কুলদীপ যাদব ও রবি বিষ্ণই।
টস জিতে ব্যাটিংএর সিদ্ধান্তে হার্দিক বলেন , গতকালের ম্যাচে দ্বিতীয় ইনিংসে রান তোলার গতি মন্থর হয়ে পড়ে। সেই কারনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত । হার্দিক জানিয়েছেন মায়ামিতে খেলার আলাদা কোনো অনুভূতি হচ্ছে না তার ,তার মনে হচ্ছে যে সে ভারতের কোনো শহরে খেলছেন।পাচ্ছে অনেক দর্শকের সমর্থন। সিরিজ জিতলেও এই ম্যাচটিকে হালকাভাবে নিতে চায় না ভারত। হার্তিক জানিয়েছেন ,যে ইচ্ছা শক্তি নিয়ে এখন তারা খেলছেন সেটি তারা বজায় রাখতে চায়।