বইমেলায় তসলিমার ‘চুম্বন’…, দেখা মাত্রই ঘটলো চরম ভয়ানক কান্ড!

বাংলাদেশে চলতি মাসের পয়লা তারিখ থেকে শুরু হওয়া অমর একুশের বইমেলা এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রথমে ডাস্টবিনে হাসিনা সরকারের ছবি, আর এবার তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বরাবরের মতোই বাংলাদেশে তসলিমার লেখা নিষিদ্ধ, কিন্তু এবারের বইমেলায় সেই বিতর্ক থামল না, বরং আরও বাড়িয়ে দিল এক ঘটনাচক্র।
মেলার একটি স্টলে তসলিমা নাসরিনের বিতর্কিত বই ‘চুম্বন’ প্রদর্শিত হওয়ার পর মৌলবাদী গ্রুপের আক্রমণের শিকার হয় সেই স্টল। অভিযোগ উঠেছে, মৌলবাদীরা স্টলে হামলা চালিয়ে বইয়ের উপর ভাঙচুর চালায়। হামলার শিকার হন প্রকাশক শতাব্দী ভবও।
এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়ে তসলিমা নিজের মতামত ব্যক্ত করেন। তিনি দাবি করেন, “জিহাদিরা বইমেলায় সব্যসাচী স্টলটিতে হামলা করেছে। এটি পূর্ব পরিকল্পিত আক্রমণ ছিল। ফেসবুকের মাধ্যমে জিহাদিরা এই হামলার ডাক দিয়েছিল।” তিনি আরও জানান, “দোষ একটাই, ওই স্টলে আমার বই ছিল।”
তসলিমা নাসরিন নিজের লেখাকে নিয়ে আরও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আমি নাকি বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু আমি নিষিদ্ধ নই। প্রতিটি সরকার আমাকে অবৈধভাবে বাংলাদেশে ফিরতে বাধা দিচ্ছে। আমার পাসপোর্ট রিনিউ করা হচ্ছে না, বিদেশি পাসপোর্টে বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে না। কোন বৈধ ডকুমেন্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সম্ভব নয়। এর ফলে আমি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করতে পারছি না।”
তসলিমার বই নিয়ে চলমান বিতর্ক বাংলাদেশের বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে এবং এটি দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশে এক নতুন প্রশ্ন তুলে দিয়েছে।