ভ্যালেন্টাইনস ডে-র রাতে কেমন থাকবে আবহাওয়া? দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর

বিশ্বব্যাপী চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। গোলাপ ও চকোলেট উপহার দেওয়ার দিন পেরিয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে ভ্যালেন্টাইনস ডে-র। প্রিয়জনের জন্য উপহার কেনার সময় এসে গেছে, আর দোকানগুলোও সাজিয়ে ফেলেছে উপহারের ভাণ্ডার। তবে, ১৪ ফেব্রুয়ারি আবহাওয়া কেমন থাকবে, তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী শুক্রবার, ভ্যালেন্টাইনস ডে-তে অনেকেরই রয়েছে নানা পরিকল্পনা। তাই, এই বিশেষ দিনে রোদে আরামদায়ক সময় কাটানো যাবে, না হয় গরমে ঘেমে যেতে হবে, তা জানাটা জরুরি।

মঙ্গলবার সকাল থেকেই তাপমাত্রার ওঠানামা শুরু হয়েছে। সকালে কিছুটা শীতল হাওয়া থাকলেও, দিনের মধ্যে গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝঞ্ঝা কারণে এই তাপমাত্রা বাড়ছে, যার ফলে শীত কমে গেছে। মাত্র একদিনে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ছাড়াও, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি অঞ্চলে, যেখানে শীত ছিল বেশ তীব্র, সেখানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। বাঁকুড়ার পারদ এখন ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হবে না। তবে, ভ্যালেন্টাইনস ডে-তে কিছুটা ঠান্ডা অনুভূত হবে, অর্থাৎ ওই দিন শীতের আমেজ ফিরে আসবে।