‘বাবা-মার যৌনতায়’ সন্তানকে যোগ দেওয়ার প্রস্তাব রণবীরের! বেফাঁস মন্তব্য করতেই ইউটিউব নিলো চরম সিদ্ধান্ত

সম্প্রতি ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ (India’s Got Latent)-এর একটি এপিসোড নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। পডকাস্টার রণবীর আল্লাবাদিয়া (Ranveer Allahbadia) সেখানে ‘মা-বাবার যৌনতা’ নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে এবং ইউটিউব (YouTube) ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হয়।
‘বিয়ারবাইসেপস গাই’ (BeerBiceps Guy) নামে পরিচিত রণবীর আল্লাবাদিয়া ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি একজন প্রতিযোগীকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখতে চাও, নাকি একবার এতে যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দিতে চাও?’ এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়।
সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcasting Ministry) নোটিশ পাওয়ার পরই ইউটিউব ভিডিওটি সরিয়ে নেয়। এর পাশাপাশি, জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্য প্রিয়ঙ্ক কানুনগোও ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিলেন।
বিতর্ক বাড়তে দেখে রণবীর আল্লাবাদিয়া অবশেষে ক্ষমা চেয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, ‘একেবারেই মজাদার ছিল না, আমার মন্তব্য ভুল ছিল। কমেডি আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই আমি খুব দুঃখিত। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই ধরনের প্রশ্ন আমি আমার পডকাস্টের জন্য ভাবি কিনা, তাঁদের বলি আমি কখনওই এই ধরনের প্রশ্ন করার কথা ভাবি না।’
তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তা ঠিক প্রমাণ করতে, নিজের স্বপক্ষে আমি কোনও যুক্তি দেব না, যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। কমেডির ক্ষেত্র আমার জন্য নয়। তবে সব ধরনের, সব বয়সের মানুষ আমার পডকাস্ট দেখেন। আর কখনও কারুর পরিবারকে আমি অশ্রদ্ধা করতে চাই না।’
এই ঘটনাটি অনলাইন প্ল্যাটফর্মগুলিতে প্রচারিত অনুষ্ঠানের মান এবং দর্শকদের প্রতি তাদের দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।