‘নেতার জীবন নিষ্কলঙ্ক হওয়া উচিত’,-কেজরিকে আক্রমণ আন্না হাজারেরর

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে আম আদমি পার্টির (আপ) সমাবার ফলাফল নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে! তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক নেতৃত্বের জীবন হোয়া উচিত নিষ্কলঙ্ক ও আদর্শের প্রতিফলন!
এই দিল্লি বিধানসভায় বিজেপির ব্যাপক সাফল্য ও আপ-এর দুরবল পারফরম্যান্স নিয়ে আন্না হাজারে বলেন, “একজন নেতার চিন্তাভাবনা ও জীবনধারা বিশুদ হোয়া উচিত! তার বিরুদ্ধে কোনো কলঙ্ক থাকা উচিত নয়! আমি কেজরিওয়ালকে বহুবার সতর্ক করেছিলাম, কিন্তু তিনি আমার পরামর্শ শোনেননি!”
তিনি আরও বলেন, “আমি বারবার বলেছি, একজন নেতার যদি ত্যাগ ও নিষ্কলঙ্কতার গুণ থাকে, তাহলে ভোটাররা তার প্রতি আস্থা রাখবে। কিন্তু কেজরিওয়াল সেটা বুঝতে পারেননি, যার ফল আজকের নির্বাচনেই স্পষ্ট।”
দিল্লি নির্বাচনের বর্তমান পরিস্থিতি
দিল্লির ৭০টি আসনের ভোট গণনায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বিজেপি ৪২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে আপ মাত্র ২৮টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস পুরোপুরি ব্যর্থ, কোনও আসনেই তারা এগিয়ে নেই।