Gold: বাজারে বেড়েই চলেছে সোনার দাম, ২২ না ২৪ ক্যারেট, কোন Gold কিনলে হবে লাভ?

নতুন বছরের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিয়ের মরশুমে সোনার দাম বাড়লে তা বেশ চাপ ফেলছে সাধারণ ক্রেতাদের ওপর। গতকাল কলকাতায় সোনার দাম বাড়ানোর পর আজও এই প্রবণতা অব্যাহত থাকল। এখন সবার মনেই প্রশ্ন, কবে সোনার দাম কমবে?
কলকাতায় সোনার দাম কী?
বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৭,৯৩০ টাকা, যা গতকাল ছিল ৭,৯০৫ টাকা। অর্থাৎ, একদিনেই সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দামও বেড়েছে। আজ কলকাতায় প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮,৬৫১ টাকা, গতকাল যা ছিল ৮,৬২৪ টাকা। এর ফলে ক্রেতাদের জন্য একদমই সুখবর নয়।
এছাড়াও, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৭৯,৩০০ টাকা, যা গতকাল ছিল ৭৯,৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৬,৫১০ টাকা, গতকাল ছিল ৮৬,২৪০ টাকা।
সোনার দাম কেন বাড়ছে?
গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা হচ্ছে। জানুয়ারির শুরুতেই দাম বেড়েছিল এবং এখন বিয়ের মরশুমে সেই দাম আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে, অগাস্ট-সেপ্টেম্বর মাসে সোনার দাম কিছুটা সস্তা হয়েছিল, তবে এখন আবার তা ঊর্ধ্বমুখী।
এদিকে, সোনার দাম সম্পর্কে আরও তথ্য পেতে চাইলে মিসড কলের মাধ্যমে জানা যেতে পারে। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম জানতে আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন, পরে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
সোনার দাম নিয়ে আরও জল্পনা চলছে, আর ক্রেতারা কবে দাম কমবে, সেই অপেক্ষায় দিন গুনছেন।