OMG! আদালতে মিললো পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, কপালে গুলির চিন্হ, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

ডালহৌসির নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই দেহরক্ষী নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে স্থানীয়রা আদালত চত্বরে পড়ে থাকা দেহটি দেখতে পান। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক, হোমিসাইড শাখা এবং পুলিশ কুকুর এসে তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তের রিপোর্ট

জানা গেছে, চেয়ারে বসে থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর সার্ভিস রিভলভারটি দেহের পাশেই পড়েছিল। পুলিশের অনুমান, তিনি গুলি চালিয়ে নিজেই আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, নিহত পুলিশকর্মীর নাম গোপাল নাথ। তিনি নগর দায়রা আদালতের এক বিচারকের দেহরক্ষী ছিলেন। বুধবার সকাল সাতটা নাগাদ গুলির শব্দ শুনে আদালত চত্বরে ছুটে আসেন অনেকে। আদালতের অন্যান্য পুলিশকর্মীরাও ঘটনাস্থলে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় দেহ চেয়ারে পড়ে রয়েছে।

তদন্তের অগ্রগতি

পরে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। হোমিসাইড শাখার তদন্তকারীরা এবং পুলিশ কুকুর এসে তল্লাশি চালিয়েছে। বিশেষজ্ঞরা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করছেন, বন্দুকে নিহত পুলিশকর্মীর হাতের ছাপ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই নিহত পুলিশকর্মীর সার্ভিস রিভলভারটি বাজেয়াপ্ত করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।