BigNews: করোনা আক্রান্ত হলেন তৃণমূলের বড় নেত্রী, বাতিল সমস্ত কর্মসূচি

শরীরে মৃদু উপস্বর্গ থাকার কারণে তৃণমূল জুবা কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ তার কবিড টেস্ট করান। আর তার রিপোর্ট পজিটিভ আসে। এইমুহূর্তে তিনি তার নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টে সেরা করেন এই তথ্য।

তিনি সেই সাথে সকলকে পরামর্শ দিয়েছেন গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে কবিড টেস্ট করার। সেই সাথে তিনি জানিয়েছেন যে তার বেশকিছু দলীয় কর্মসূচি শারীরিক এই পরিস্থিতির কারণে বাতিল করছেন।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।