OMG! স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়া, জানাজানি হতেই ঘটলো ভয়ানক দুর্ঘটনা!

কুলপি, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার তুলসি চক এলাকায়। পুলিশ মৃত ব্যক্তির নাম গৌতম হালদার (৪২) বলে জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌতমবাবু রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গৌতমবাবুর স্ত্রীর অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই এই খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেফতার করেছে। পাশাপাশি নিহতের স্ত্রী মল্লিকা হালদারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

নিহতের দাদা জানান, “দীর্ঘদিনের সম্পর্ক। আমার ভাই মেনেও নিয়েছিল। বলেছিল, ওর যা ইচ্ছা করুক, আমাকে তো দুটো ছেলেমেয়েকে বড় করতে হবে। তারপরও মেরে দিল। প্রধানও আমার ভাই বউকে বলেছিল, তোমার সংসার করতে ভাল না লাগলে চলে যাও, কিন্তু যাওনি। এখন মেরে দিল।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।