BigNews: সরকারি কর্মীদের ফের সুখবর দিলো নবান্ন, জারি হলো বিজ্ঞপ্তি

আজ রাজ্য সরকার রাখিপূর্ণিমায় করলো ছুটি ঘোষণা। রাখি বন্ধন উপলক্ষে এই প্রথম ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ১১ অগাস্ট হবে রাখিবন্ধন উৎসব সেদিন বৃহস্পতিবার। তারপরের দিন শুক্রবার অফিস আদালত খোলা থাকলেও শনি থেকে সোমবার ফের ছুটি।
শনি ও রবিবার থাকবে সাপ্তাহিক ছুটি ও সোমবার ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছুটি। তাই এবার টানা ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
প্রসঙ্গত, কর্মা সংস্কৃতি ফেরানোর বার্তা দিয়েও সরকার প্রায় দিনেই বিভিন্ন উপলক্ষ্যে বাড়িয়ে দিচ্ছে ছুটির সংখ্যা। আর এরফলে কমছে কর্ম দিবসের সংখ্যা। সরকারি বিভিন্ন কাজের ধীরগতির এটাও একটি কারণ বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। কিছু মানুষরে রেশন কার্ড থেকে শুরু করে বিভিন্ন নথি খুবই দরকারি ও প্রয়োজনীয় হয়ে পরে হাতে নেওয়ার কিন্তু বিভিন্ন ছুটির পাশাপাশি বাড়তি ছুটির কারণে সেই সব মানুষকে করতে হয় অনিচ্ছাকৃত অপেক্ষা।