বাড়ির বাইরে স্বামী, ঘরে ঢুকে মহিলাকে গলা কেটে খুন করলো প্রেমিক, জেনেনিন কোথায়?

কেরলের তিরুবনন্তপুরমে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামী যখন মন্দিরে পূজা করছিলেন, ঠিক তখনই তাঁর স্ত্রীকে ঘরেই হত্যা করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত যুবতীর নাম আথিরা। পুলিশের প্রাথমিক অনুমান, আথিরার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সম্ভবত তার প্রেমিকই তাকে খুন করেছে।

আথিরা তার স্বামী এবং আট বছরের সন্তানের সাথে তিরুবনন্তপুরমের একটি বাড়িতে থাকতেন। তার স্বামী মন্দিরের পুরোহিতের কাজ করেন। প্রতিদিনের মতো, ঘটনার দিনও তিনি মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মন্দিরে যান। সকাল সাড়ে এগারোটার দিকে তার মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফরেনসিক টিমও আসে। আথিরার দেহ গলাকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিল এবং পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছিল। এক তদন্তকারী জানান, আততায়ী আথিরার গলার পাশে ছুরি ঢুকিয়ে খুন করেছে। ধারণা করা হচ্ছে, ভোর পাঁচটায় আথিরার স্বামী বাড়ি থেকে বের হওয়ার পরেই আততায়ী সেখানে আসে, কিছু সময় আথিরার সাথে কাটায় এবং তারপর তাকে খুন করে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এরনাকুলামের এক ব্যক্তি এই খুনের সাথে জড়িত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আথিরার সাথে তার পরিচয় হয়েছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তদন্তকারীদের ধারণা, সম্প্রতি তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, যার পরিণতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আথিরাকে খুনের পর আততায়ী তার স্কুটার নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায়, এখনই নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে।