সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬,০০০ চাকরি ও ওবিসি মামলার শুনানি, জেনেনিন পরবর্তী তারিখ কবে?

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি—এসএসসি-র চাকরি বাতিল এবং ওবিসি শংসাপত্র বাতিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তালিকায় এই দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল।

এসএসসি চাকরি বাতিল মামলা:

এই মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে।আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ই জানুয়ারি।
স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় কত জন যোগ্য এবং কত জন অযোগ্য, সেই রিপোর্ট এদিনই সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ওবিসি শংসাপত্র বাতিল মামলা:
এই মামলার শুনানি ছিল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে।আদালত জানিয়েছে, আগামী ২৮ ও ২৯শে জানুয়ারি ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হবে।

মামলার পটভূমি:

এসএসসি মামলা:
গত বছর কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়।বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল।এর ফলে প্রায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারান।রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে
সুপ্রিম কোর্টে আপিল করে। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও আপিল মামলা করে।সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল।

ওবিসি শংসাপত্র মামলা:

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে ইস্যু হওয়া রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেয়।

প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র এর ফলে বাতিল হয়ে যায়।রাজ্য এবং রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে।