“আল্লাহ হু আকবর”- চিত্‍কার আইনজীবীদের, চিন্ময়কৃষ্ণের জামিন না-মঞ্জুর হতেই আদালতে উল্লাস

বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় দাসের জামিন আবেদন বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত খারিজ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চিন্ময় দাসকে গত বছরের নভেম্বরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দিয়েছে।জামিন খারিজের পর আদালতের বাইরে আইনজীবীরা স্লোগান দিতে শুরু করেন। মুসলিম আইনজীবীরা ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেন। জানা গিয়েছে, অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনার প্রতিবাদে এই স্লোগান দিয়েছেন তারা।

চিন্ময় দাস গত বছর নভেম্বরে ঢাকায় গ্রেফতার হয়েছিলেন।তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের আবেদন খারিজ হয়েছিল।চিন্ময় দাসের গ্রেফতারের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।

চিন্ময় দাসের জামিন খারিজ হওয়া এবং আদালতের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়া বাংলাদেশের ধর্মীয় পরিস্থিতির একটি গুরুতর বিষয়। এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি বড় হুমকি।