Recipe: স্বাদে অনন্য আলু কপির ডালনা, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

একঘেয়ে তরকারির মাঝে ভিন্ন স্বাদের স্পর্শ দেবে এই ডালনা।রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
ফুলকপি ১টি
আলু মাঝারি ৪টি
শুকনা মরিচ ৪টি
তেজপাতা ২টি
আস্ত জিরা সামান্য
আদা ও জিরা বাটা ১ চা-চামচ
হলুদ গুঁড়া ১ চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
দারুচিনি ২ টুকরা
এলাচ ৩/৪ টি
লবঙ্গ ৩টি
ঘি ১ টেবিল-চামচ
তেল ৩ টেবিল-চামচ
লবণ স্বাদ মতো
জল পরিমাণ মতো
পদ্ধতি
প্রথমে আলু ও ফুলকপি টুকরা করে কেটে ধুয়ে ফুটানো জলে ভাপ দিয়ে নিতে হবে।
এবার ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে আলু ও ফুলকপি ভেজে উঠিয়ে নিন।
এই তেলেই তেজপাতা, শুকনা মরিচ, জিরা ফোঁড়ন দিন।
সুঘ্রাণ বের হলে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে ঘি বাদে আলু ও ফুলকপি-সহ বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে সামান্য জলে দিন।
সিদ্ধ হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিন মজাদার ফুলকপি আলুর ডালনা।
পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন।