বড় দিনের ‘ফূর্তি’ শুরু কলকাতায়, জেনেনিন কোন রাস্তা বন্ধ-কোনটি খোলা? ট্র্যাফিক আপডেট

বড়দিন উপলক্ষে কলকাতা শহর সেজে উঠেছে আলোয় ঝলমলে সাজে, উৎসবের মেজাজে। তবে এই আনন্দ যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে, তার জন্য কলকাতা পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণ, মেট্রোর সময়সূচি এবং আবহাওয়ার পূর্বাভাস—সবকিছুই নজরে রাখা হচ্ছে।
ট্রাফিক নিয়ন্ত্রণ:
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকায় যানবাহনের উপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
আজ, মঙ্গলবার (২৪শে ডিসেম্বর):
রাত ৩টে পর্যন্ত পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি ও চৌরঙ্গী রোডে উভয় দিকেই যান চলাচল করবে। এরপর থেকে নিয়ন্ত্রণ শুরু হবে।প্রয়োজনে ক্যাথেড্রাল রোড বন্ধ করে দেওয়া হতে পারে।ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে কুইন্সওয়ে একমুখী করা হবে।বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়িগুলির জন্য নির্দিষ্ট রুটে চলাচল করতে হবে।
বড়দিন, ২৫শে ডিসেম্বর:
পার্ক স্ট্রিট ও মিডলটন স্ট্রিট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।হো চি মিন সরণি শুধুমাত্র ক্যামাক স্ট্রিটের দিকে যাওয়া গাড়ির জন্য খোলা থাকবে।পার্ক স্ট্রিট, হো চি মিন সরণি ও ক্যামাক স্ট্রিট সহ কিছু নির্দিষ্ট রাস্তায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ।
মেট্রো পরিষেবায় পরিবর্তন:
২৫শে ডিসেম্বর, বড়দিনের দিন মেট্রো রেলের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।
উত্তর-দক্ষিণ করিডোর (ব্লু লাইন): শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত ১০:৫৩ মিনিটে এবং নিউ গড়িয়া থেকে রাত ১১টায় ছাড়বে। এই রুটে ২৪৮টির বদলে ২২২টি ট্রেন চলবে।
পূর্ব-পশ্চিম করিডোর (গ্রিন লাইন): এই রুটে ১০৬টির বদলে ৯০টি ট্রেন চলবে।
আবহাওয়ার পূর্বাভাস:
বড়দিনে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দক্ষিণ ২৪ পরগনায় সামান্য বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
উৎসবের আয়োজন:
বড়দিন উপলক্ষে শহরের বিভিন্ন ক্লাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৪শে ডিসেম্বর (ক্রিসমাস ইভ): টলি ক্লাব, সিসিএন্ডএফসি, স্যাটারডে ক্লাব ও ক্যালকাটা সুইমিং ক্লাবে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে।
২৫শে ডিসেম্বর: টলি ক্লাবে ক্রিসমাস লাঞ্চ ও ডালহৌসি ইনস্টিটিউটে ক্রিসমাস ইভনিং পার্টির আয়োজন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা:
উৎসবের সময় নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। পার্ক স্ট্রিটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনে রাস্তা একমুখী করা হবে।
কলকাতা পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপগুলির মাধ্যমে বড়দিনের আনন্দ যাতে নির্বিঘ্নে উপভোগ করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।