OMG: ১ কেজি ওজন হ্রাস পার্থ চট্টোপাধ্যায়ের, চমক দিল ডাক্তারদের

দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকে নিত্যনতুন কেলেঙ্কারি, বিপুল বেআইনি সম্পদের হদিস প্রকাশ্যে এসেছে। তবে গ্রেফতারের পর থেকে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার বিশেষ পরিবর্তন হল না।
পার্থ চট্টোপাধ্যায়ের মাত্র ১ কেজি ওজন হ্রাস পেয়েছে। সুগার, প্রেশার সবই ঠিক রয়েছে। তাঁকে এখন একটু বেশিই শান্ত দেখাচ্ছে। অবস্থার উন্নতিও হয়েছে কিছু ক্ষেত্রে। এমন আচরণ চমকে দিচ্ছে জোকা ইএসআই হাসপাতালের একাধিক ডাক্তারকে।
প্রসঙ্গত, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ সরগরম রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর বিরোধীরা সুর চড়িয়েছে সমালোচনার। দিকে দিকে বাড়ছে আন্দোলন ও প্রতিবাদ। SSC ও TET দুর্নীতি করেই শিক্ষা মন্ত্রী কোটি কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। আর সেই কারণেই মন্ত্রী সভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।