পরিবহন দফতরের দায়িত্ব নিলেন স্নেহাশিস চক্রবর্তী, চেয়ারে বসে যা বললেন তিনি
August 4, 2022

গতকাল বিকেলে গঠন হয়েছে নতুন মন্ত্রিসভা। নতুন মন্ত্রী সভায় শপথ নিয়েছেন ৭ জন নতুন মন্ত্রী। বুধবার রাজ্য মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন স্নেহাশিস চক্রবর্তীও। পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দফতর এবার তাঁর হাতে।
বৃহস্পতিবারই স্নেহাশিস চক্রবর্তী নতুন দায়িত্ব হাতে তুলে নিলেন। চেয়ারে বসে জানালেন, সদ্য প্রাক্তন ফিরহাদ হাকিমের স্বাক্ষরিত প্রকল্পগুলির কাজ শেষ করাই এখন তাঁর প্রাথমিক লক্ষ্য। সর্বোপরি মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
প্রসঙ্গত, গতকালের উক্ত অনুষ্ঠানের সূচি প্রকাশ করেছিল নবান্ন। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল সংসদ অভিষেক ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে।