জাপানে আছড়ে পড়ল ৫টি চিনা মিসাইল, তাহলে কি যুদ্ধের শুরু হল?

জাপানের ভূখণ্ডে গিয়ে আছড়ে পড়ল চিনা মিসাইল। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার জাপানের স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে গিয়ে পড়েছে পাঁচটি চিনা মিসাইল।

মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান যাওয়ার পর থেকে সেখানে এক তপ্ত বাতাবরণ তৈরি হয়েছিল। তাইওয়ানের সীমান্ত বরাবর চিনা সামরিক বাহিনীর মহড়া বেড়ে গিয়েছিল। আর ঠিক এমনই এক সময়ে জাপানের স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে গিয়ে পড়ল পাঁচটি ব্যালিস্টিক মিসাইল।

উল্লেখ্য, তাইওয়ানে চীন যে সামরিক মহড়া শুরু করেছে তা নজিরবিহীন। নৌ ও আকাশ পথে দেশটি মহড়া চালাচ্ছে। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শেষেই চীন এমন পদক্ষেপ নেয়। মূলত চীনের চরম আপত্তি থাকা স্বত্ত্বেও মার্কিন এই শীর্ষ রাজনীতিবিদ মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যাওয়ায় ক্ষেপে গেছে বেইজিং।

সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, তাইওয়ানের চারপাশে ছয় জায়গায় সামরিক মহড়া শুরু হয়েছে। মূলত পেলোসির তাইওয়ান সফরের শুরু থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে চীন। এরপর তাইওয়ানকে শাস্তি দিতে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি। এদিকে তাইওয়ান জানিয়েছে, চীনের চলমান সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।