সুখবর, পুজোর আগেই খুলে দেওয়া হচ্ছে টালা ব্রিজ

কলকাতাবাসীর পক্ষে খুশির খবর। জানা গিয়েছে, দূর্গাপুজোর আগেই খুলে দেওয়া হচ্ছে টালা ব্রিজ। পরীক্ষা করে টালা ব্রিজে ত্রুটি ধরা পড়েছিল। ব্রিজটি ভেঙে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই কারণেই ৩১ জানুয়ারি ২০২০-তে বন্ধ হয়েছিল ব্রিজটি।

টালা ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণ হয়েছে। ব্রিজটি নির্মাণে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। এবং ৮ লেনের ব্রিজ নির্মাণ হয়েছে। টালা ব্রিজের যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন উত্তর কলকাতার এক্কেবারের শেষপ্রান্ত এবং সেই সংলগ্ন শহরতলির মানুষ।

এই ব্রিজটি ভাঙতে আনুমানিক ৩০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। টালা ব্রিজের দৈর্ঘ্য ৮০০ মিটার এবং ১৯ মিটার চওড়া। করোনা মহামারীর কারণে ব্রিজ নির্মাণের কাজে কোনও বাঁধা দেওয়া হয়নি। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই চলেছে ব্রিজ নির্মাণের কাজ।