পার্থর পায়ে হাত দিয়ে প্রণাম তৃণমূল কর্মীর, কেঁদে ফেললেন পার্থ বললেন ‘ভালো থাকিস’

আদালত থেকে ফের লকআপে নিয়ে যাওয়ার ওমর পার্থ চ্যাটার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করেন হুগুলির উত্তর পাড়ার তৃণমূল কর্মী দেবনাথ রায় ওরফে দেবু। তিনি পার্থ চ্যাটার্জিকে প্রণাম করে বলেন ‘ভেঙে পড়বেন না দাদা। আমরা আছি তোমার সাথে। নিশ্চিন্তে থাকো। কিছু হবে না। ‘
এই কথা বলেই দেবু পার্থর পিছন পিছন কিছুদূর এগিয়ে যান। লিফটে ওঠার সময় দেবুর দিকে তাকিয়ে পার্থ কে চল চল চোখে বলতে শোনা যায় ‘তোরা ভালো থাকিস’।
প্রসঙ্গত, সম্প্রতি অর্পিতা চ্যাটার্জির ফ্লাট থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি। ওই সমস্ত কাগজ ক্ষতিয়ে দেখে ED -র দাবি SSC নিয়োগে সরাসরি যুক্ত ছিলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী। শুধু তাই নয় ঘনিষ্ঠ বান্ধবীর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জন্য রেখে দিয়েছিলেন আলাদা কোটা।
তার কোটার থেকেই চিরকুটে লিখে চাকরির জন্য সুপারিশ করতেন ED র হেফাজতে থাকা অভিযুক্ত অর্পিতা। বান্ধবীর কোটার প্রাথীদের শিক্ষা দফতরের বিভিন্ন পদে নিয়োগ করেছেন পার্থ চ্যাটার্জি।