BigNews: দায়িত্ব কাটছাঁট, ফিরহাদ হাকিমের কাছ থেকে ২টি দফতর কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
August 3, 2022

আজ বিকেল ৪ টায় গঠন হয়েছে নতুন মন্ত্রিসভা। দায়িত্ব কাটছাঁট হল মেয়র ফিরহাদ হাকিমের। তাঁর কাছ থেকে পরিবহন এবং আবাসন দফতর কেড়ে নেওয়া হল। পরিবর্তে স্নেহাশিস চক্রবর্তীকে পরিবহন দফতর দেওয়া হল। এবং আবাসন দফতর পেলেন অরুপ বিশ্বাস।
প্রসঙ্গত, নবান্ন ও রাজভবন সূত্রে পাওয়া খবর থেকে জানাগেছে মমতার সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় নাম রয়েছে বাবুল সুপ্রিয়, উদ্যান গুহ ,পার্থ ভৌমিক, স্নেহাশীষ চক্রবর্তী, তাপস রায় ও প্রদীপ মজুমদার -রা থাকছেন পূরণ মন্ত্রীরর তালিকায়।
এছাড়া পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরীকে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী করা হচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আনার সম্ভাবনা রয়েছে তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মনের নাম। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে পারেন বীরবাহ হাঁসদা।