OMG! গলায় দড়ি দিলেন স্বামী, না আটকে উল্টে মোবাইলে ভিডিয়ো রেকর্ড স্ত্রীর!

এমনই গুরুতর অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের থানে শহরের এক ২৯ বছর বয়সী মহিলার বিরুদ্ধে। রবিবার (২৪ নভেম্বর), স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ।
পুলিশ জানিয়েছে, থানে শহরের ওয়াগল এস্টেট এলাকায় থাকতেন ওই দম্পতি। স্বামীর বয়সও ছিল ২৯। ওয়াগল এস্টেট থানার এক আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়শই ঝগড়া হতো। ২০ নভেম্বর রাতেও দুজনের মধ্যে আরও এক দফা অশান্তি হয়। যার জেরে, ওই রাতে বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে, নিজের জীবন শেষ করে দেন স্বামী।
পুলিশের দাবি, স্ত্রীর সামনেই আত্মহত্যার প্রস্তুতি নিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু, স্ত্রী তাঁকে আটকানোর চেষ্টা পর্যন্ত করেননি। বরং মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন। পরে, তিনি পুলিশে খবর দিয়েছিলেন। পুলিশ এসে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী এক সরকারি হাসপাতালে পাঠিয়েছিল।
পরে, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানায় মৃত ব্যক্তির মা। তাঁর অভিযোগের ভিত্তিতে, শুক্রবার পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা মেনে, অনিচ্ছাকৃত হত্য়া এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে। এই ঘটনার আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে, ওয়াগল এস্টেট থানা।
এই ঘটনাটি সমাজের জন্য এক বড় শিক্ষা। দম্পতিদের মধ্যে পারিবারিক সমস্যা এবং মানসিক চাপ কতটা বিপজ্জনক হতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট। এই ঘটনা আমাদের সকলকে সচেতন করে তোলে যে, পারিবারিক সমস্যা সমাধানের জন্য কাউন্সেলিং বা অন্যান্য সাহায্য নেওয়া উচিত।