বিশেষ: ২১ বছর ধরে একই মোবাইল ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপও নেই “OMG2” এর অভিনেতার

‘গ্যাংস অব ওয়াসিপুরে’র সুলতান হয়ে ক্যারিয়ার ঘুরে গেছে পঙ্কজ ত্রিপাঠির। যদিও জীবনযাত্রা একটুও পরিবর্তন হয়নি বিহারের গোপালগঞ্জে নিম্নবিত্ত কৃষক পরিবারের এই ছেলের।
শুক্রবার মুক্তি পাওয়া ‘ওহমাইগড ২’ সিনেমার প্রচারণায় পঙ্কজ ত্রিপাঠি জানিয়েছেন, ২০ বছর ধরে একটাই মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি। পুরনো ফোনের ফিচারও সব পুরোনো দিনের। যুগের সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না পঙ্কজ। ভরসা সেই ফোন কল বা টেক্সট ম্যাসেজ।
সদ্যই এক নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা মিলেছে পঙ্কজের। কিন্তু নিজে সেইসব ফোন ছুঁয়েও দেখেন না অভিনেতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো ফোনের ফিচারও সব পুরোনো দিনের। যুগের সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না পঙ্কজ। ভরসা সেই ফোন কল বা টেক্সট ম্যাসেজ। জীবনের প্রথম সবকিছুই পঙ্কজ ত্রিপাঠির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেতা। তাঁর প্রথম গাড়ি ছিল আই১০, সেই গাড়িও যত্নে রেখে দিয়েছেন তিনি। সযত্নে তোলা রয়েছে নিজের জমানো টাকায় কেনা মোটরবাইকটিও।
২০০৮ সালে মুম্বাইয়ে এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। ডাক্তার হওয়ার স্বপ্ন ভুলে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে হাজির মায়ানগরীতে। তাঁর প্রথম সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ মুক্তি পায় ২০১২ সালে, এই সিনেমা পঙ্কজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অনুরাগ কাশ্যপের সুলতান হিসাবে সবার মনে দাগ কেটেছিলেন অভিনেতা।