৩-৪ জন মহিলাকে শুধু ঘাম মুছে দেওয়ার জন্য রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়! বিস্ফোরক মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের

একে একে ফাঁস হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সব গোপন তথ্য। এবার ফাঁস হল আর এক গোপন তথ্য। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাম মুছে দেওয়ার জন্য তাঁর অফিসে ৩-৪ জন মহিলা সবসময় থাকতেন। জাতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

তিনি এও বলেন, ‘পার্থকে সবসময় মহিলারা ঘিরে থাকতেন।’ বৈশাখী আরও দাবি করেন, ‘পার্থ মাসে একবার বা দুবার অফিসে আসতেন। বাকি সময় তিনি কোথায় ছিলেন তা কেউ জানে না। এখন তিনি বিদেশে যেতেন বলে মিডিয়া থেকে জানা যাচ্ছে।’

অপর দিকে, এখন ইডির হেফাজতে রয়েছেন পার্থ ও অর্পিতা। জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।