বন্ধ করে দেওয়া হল বিধানসভার ঘর

ইডির সিজিও কমপ্লেক্স এর সাত তলায় কনফারেন্স রুমের পাশে পৃথক লকআপে রাখা হয়েছে অভিযুক্ত পার্থ চট্টপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানেই দুজনেরই জেরা চলছে। আজ, মঙ্গলবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী হিসাবে বন্ধ করে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। ইডির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঘর।
গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘরে কাউকে প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। তবে অনুমোদন দেওয়া হবে কিনা, পরে চিন্তাভাবনা হবে বলে এদিন জানান স্পিকার। প্রসঙ্গত, ২০০১ থেকে চলতি বছরের ২২ জুলাইয়ের আগে পর্যন্ত টানা বিধানসভায় আনাগোনা ছিল তাঁর। মুখ্যমন্ত্রীর পাশের ঘরেই বসতেন তিনি। সেই ঘর এখন তালাবন্দি।
অপরদিকে, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর আজ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অর্পিতা মুখার্জি। আজ শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসই হাসপাতলে প্রবেশের সময় তিনি বলেন ‘টাকা আমার নয়,আমার অনুপস্তিতে,আমার অজান্তে টাকা রাখা হয়েছে।’