মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কাঁচা বেগুনে কামড় দিলেন তৃণমূল সাংসদ

দেশের সাধারণ মানুষ ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল। আর সেই মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় লোকসভায় কাঁচা বেগুন হাতে নিয়ে কামড় দিয়ে অভিনব প্রতিবাদ জানালেন তৃণামুল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

তিনি লোকসভায় বলেন ‘গ্যাসের দাম আকাশ ছোয়া বৃদ্ধি করে মানুষকে কাঁচা সবজি খেতে বাধ্য করছে মোদী সরকার। আর এরপরেই বিরোধী সাংসদরা হাসিতে ফেটে পড়েন। তবে টেবিল চাপড়ে বাকি সাংসদরা কাকলি ঘোষ দস্তিদারকে সমর্থন করেন। এরপর জবাব ভাষণের সময় লোকসভা থেকে ওয়াকউট করে কংগ্রেস।

প্রসঙ্গত, দেশজুতে ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। কিছুদিন আগেও যে ভোজ্য তেলের দাম ছিল ১০০ টাকা বা তার সামান্য বেশি আজ তা বেড়ে হয়েছে ১৬০-১৮০ টাকা। রান্নার গ্যাস বাড়তে বাড়তে পার করেছে ১০০০ টাকার গন্ডি।