পোস্ট অফিসের এই স্কিমে রাখুন টাকা, গ্যারান্টি সহ হাতে পাবেন নগদ ১০ লক্ষ টাকা

সঞ্চয় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে কোনো অনিশ্চিত পরিস্থিতিতে বা কোনো বড় লক্ষ্য পূরণ করার জন্য সঞ্চয় করা জরুরি। অনেকেই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। কিন্তু, সরকারি নিশ্চিততা এবং নিরাপত্তার জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম একটি ভালো বিকল্প হতে পারে।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম কী?

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) একটি সঞ্চয় প্রকল্প যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত জমা করেন। এই স্কিমে সরকারি নিশ্চিত সুদ পাওয়া যায়।

কেন পোস্ট অফিসের RD স্কিম?

সরকারি নিশ্চিতা থাকায় এই স্কিমে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।বর্তমানে এই স্কিমে 6.7% সুদ পাওয়া যাচ্ছে, যা অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশ ভালো।
পোস্ট অফিসে গিয়ে সহজেই অ্যাকাউন্ট খোলা যায় এবং নিয়মিত কিস্তি জমা দেওয়া যায়।নির্দিষ্ট একটি লক্ষ্য রেখে এই স্কিমে বিনিয়োগ করা যায়। আপনি আপনার সুবিধামতো কিস্তির পরিমাণ এবং সময়কাল নির্ধারণ করতে পারেন।

কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?

আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে RD অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করুন।আপনার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং ঠিকানার প্রমাণ নিয়ে যান। পোস্ট অফিসে আপনাকে একটি আবেদনপত্র দেওয়া হবে, যা আপনাকে পূরণ করতে হবে।আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কিস্তি জমা দিন।

উদাহরণ:

যদি আপনি প্রতি মাসে 7000 টাকা করে 5 বছরের জন্য RD স্কিমে জমা করেন, তাহলে মোট জমা হবে 4,20,000 টাকা। 6.7% সুদে 5 বছরে আপনি প্রায় 80,000 টাকা সুদ পাবেন। অর্থাৎ মোট আপনি 4,99,564 টাকা পাবেন।কিন্তু একই সঙ্গে আপনি আরও পাঁচ বছরের জন্য পরিকল্পনা বাড়ান। তারপর আপনি প্রায় ১০ লক্ষ টাকা পাবেন।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম একটি নিরাপদ এবং সহজ সঞ্চয়ের উপায়। যদি আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য সঞ্চয় করতে চান, তাহলে এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।