“আমি ব্যবসা বুঝি…”-সোশ্যাল মিডিয়ায় কেন একথা বললেন রাহুল গান্ধী? জানুন বিস্তারিত

সম্প্রতি এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিওতে তিনি দাবি করেছেন যে বিজেপি তাকে বাণিজ্য বিরোধী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তবে সেই প্রচেষ্টা একেবারেই সঠিক নয়।
রাহুল গান্ধী এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানান, ‘যে বাণিজ্যে মাত্র দু-পাঁচজনের আধিপত্য রয়েছে, সেই একচেটিয়া আধিপত্যের বিরোধী’ তিনি।
রাহুলের কথায়, ‘আমি একটি বিষয় একেবারে স্পষ্ট করে দিতে চাই। বিজেপিতে যাঁরা আমার বিরোধী রয়েছেন, তাঁরা আমাকে বাণিজ্যবিরোধী বলে তুলে ধরার চেষ্টা করছেন। আমি অন্তত মোটেও বাণিজ্যবিরোধী নই। কিন্তু, আমি বাণিজ্যে একচেটিয়া আধিপত্যের বিরোধী।’
কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, ‘আমি একজন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসাবে আমার কর্মজীবন শুরু করেছিলাম। এবং একটি সফল ব্যবসার জন্য কী ধরনের উপাদান প্রয়োজন, সেটা আমি জানি। তাই, আমি আবারও বলছি, আমি ব্যবসার বিরোধী নই। কিন্তু, একাধিপত্যের বিরোধী।’
I am pro-Jobs, pro-Business, pro-Innovation, pro-Competition. I am anti-Monopoly.
Our economy will thrive when there is free and fair space for all businesses. pic.twitter.com/hySqQKpRdJ
— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2024