বিশেষ: ঠান্ডা কোমল পানীয়ের বোতলের নিচের অংশ সমতল হয় না কেন? জেনেনিন মূল কারণ?

কোমল পানীয়র বোতলে চুমুক দিতে কে না পছন্দ করে! বিশেষ করে গরমকালে ঠান্ডা পানীয়ের চাহিদা অনেক বেশি। বাড়ি হোক বা বিশেষ অনুষ্ঠান, কোমল পানীয়র ব্যবস্থা থাকা চাই-ই চাই। কিন্তু আপনি কখনো খেয়াল করেছেন, পানীয়ের প্লাস্টিকের বোতলের বোতলের নীচের অংশ সমতল হয় না কেন?
প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কের বোতলের নীচের অংশ সব সময়ই খাঁজকাটা থাকে। জলের বোতলের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। জলের বোতলের নিচের অংশ সব সময় সমতল হয়। কিন্তু ঠান্ডা পানীয়ের প্লাস্টিকের বোতলের আকার অন্য রকম হয় কেন?
বহু দশক ধরেই শরীরকে শীতল রাখার জন্য মানুষ কোমল পানীয় ব্যবহার করছে। ঠান্ডা পানীয়র ইতিহাস শুরু হয় ১৭ শতকে। ফরাসি সংস্থা ‘কোম্পানি ডি লিমোনাডিয়ার্স’-এর লেবুর রস, জল এবং মধু দিয়ে তৈরি লেমনেড বাজারে ছেয়ে গিয়েছিল সেই সময়। পরে ইউরোপের অন্য দেশে কোমল পানীয়তে কার্বনেটেড জল ব্যবহার করার চল শুরু হয়। ১৭৮০ সালে জেনেভায় জোহান জ্যাকব স্কিউইপ প্রথম জলে কার্বনেট ব্যবহার করার প্রক্রিয়া আবিষ্কার করেন।
কোল্ড ড্রিঙ্কের বোতলের অনন্য আকৃতি এবং নকশা বিজ্ঞাপন এবং ব্র্যান্ড পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু সে জন্য নয়, কোমল পানীয়ের পিছনের অংশ খাঁজকাটা হওয়ার নেপথ্যে রয়েছে বিজ্ঞান।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কোমল পানীয়ের বোতলে থাকা গ্যাসের কারণে বোতলগুলো এইভাবে তৈরি করা হয়। ঠান্ডা পানীয়ের ওপর চাপ দিয়ে গ্যাস ঢোকানো হয়, যা সমতল বোতলগুলো ওপর আরো চাপ দেয়। ফলে বোতল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বোতল খাঁজকাটা থাকলে অতিরিক্ত চাপে বোতলটির আয়তনের পরিবর্তন হয়। ফলে বোতলের সামঞ্জস্য ঠিক থাকে। একই কারণে বোতলগুলোর নীচের অংশ উপরি ভাগের তুলনায় শক্ত করা হয়। বোতলের এই বিশেষ ধরনের নকশাকে ‘করুগেশন’ বলা হয়।