SPORTS: ভারতের পৃথক টেস্ট ও টি-২০ দল ঘোষণা, দেখেনিন কারা কারা জায়গা পেলেন দলে?

বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সময়ে ঘোষিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দল স্কোয়াড। অস্ট্রেলিয়া সফরের দলে থাকা কোনো ক্রিকেটারই টি-২০ সিরিজে দলে নেই।
টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন, হারশিত রানা ও নীতিশ কুমার। হারশিত ও অভিমন্যু এখনো টিম ইন্ডিয়ার হয়ে কোনো ম্যাচ খেলেননি। নীতিশ টি-২০ ফরম্যাটে খেলেছেন। চোটের কারণে স্কোয়াডে নেই স্পিনার কুলদীপ যাদব। ফিটনেস ফিরে না পাওয়ায় জায়গা পাননি পেসার মোহাম্মদ শামি।

প্রোটিয়াদের বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দলে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ব্যাটার রমণদীপ সিং ও পেসার বিজয়কুমার বৈশাক। বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটের সিরিজে খেলা রিয়ান পরাগ ও মায়াঙ্ক যাদব চোটের কারণে বাদ পড়েছেন। অলরাউন্ডার শিবম দুবে সুস্থ না হওয়ায় দলে নেই।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হারশিত রানা, নীতিশ কুমার, অভিমন্যু ঈশ্বরন।

ভারতের টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, রমণদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আভেশ খান, ইয়াশ দয়াল।